প্রকাশের তারিখ: 05 Oct, 2026
স্থান: Head Office
এতদ্বারা সম্মানিত বীমা গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি বা প্রতারক-চক্র সাউথ এশিয়া ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্যাড অবৈধভাবে জাল করে বীমা কভার নোট, বীমা পলিসি ও জাল মানি রিসিপ্টস তৈরি বা ব্যবহার করে বীমা গ্রাহকদের সাথে অপরাধমূলক প্রতারণা করছে বলে সাউথ এশিয়া ইনস্যুরেন্স কোম্পানী কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে আমাদের সম্মানিত বীমা গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। শুধুমাত্র আমাদের নিয়োগপ্রাপ্ত ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তাগণের নিকট হতে বীমা সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আমাদের কোম্পানী হতে ইস্যুকৃত মানি রিসিপ্টস-এ আই.ডি.আর.এ নির্ধারিত কিউআর কোড ছাপানো থাকে, যা স্মার্ট ফোনের মাধ্যমে স্ক্যান করে খুব সহজেই আসল মানি রিসিপ্ট যাচাই করা সম্ভব। যাচাই না করার কারণে প্রতারক-চক্রের জাল প্যাড দ্বারা কেউ প্রতারিত হলে সাউথ এশিয়া ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উক্ত বিষয়ে কেউ প্রতারণার শিকার হলে অবিলম্বে নিকটস্থ থানা অথবা আমাদের প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো। মোঃ আব্দুর রাজ্জাক এলএমএম, এফসিএস কোম্পানী সচিব সাউথ এশিয়া ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড