event

সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবি নিষ্পত্তি

প্রকাশের তারিখ: 23 Aug, 2026

স্থান: Head Office

সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী কোম্পানির মতিঝিল শাখার বিমাগ্রহীতা মেসার্স হামকো লেদার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মোঃ মাসুদ পারভেজ ও ম্যানেজার মোঃ গোলাম মোস্তফার হাতে মেরিন কার্গো বিমা দাবির চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোখলেছুর রহমান খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার প্রধান; মোঃ আব্দুর রাজ্জাক, এলএলএম, এসিএস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব; মোরশেদ হাসান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান; মোঃ হুমায়ুন কবির শিমুল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তা; এবং মোঃ মাহফুজুর রহমান, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও দাবি এবং পুনর্বিমা বিভাগের প্রধান।

উপরে যান