event

সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ৫২ লাখ টাকার অগ্নিবীমা দাবি নিষ্পত্তি

প্রকাশের তারিখ: 22 Jun, 2026

স্থান: Head Office

সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ নুরুল আলম চৌধুরী কোম্পানির এলিট শাখার বীমাগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স সাদীপ এন্টারপ্রাইজের অগ্নিবীমা দাবির বিপরীতে ২,৫২,৪৮,৪৫০/- (দুই কোটি বাহান্ন লাখ আটচল্লিশ হাজার চারশত পঞ্চাশ) টাকার একটি চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে বীমাগ্রহীতা জনাব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এ সময় সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জনাব মো. আবদুর রাজ্জাক (এলএল.এম., এসিএস); প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব মো. হুমায়ুন কবির শিমুল; এবং দাবি ও পুনর্বীমা বিভাগের প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মাহফুজুর রহমান। এই বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বীমাগ্রহীতাদের আর্থিক ক্ষতি মোকাবিলায় সহায়তা প্রদান এবং দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

উপরে যান